Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ৫ আগস্টের ভিডিও ফাঁস: এয়ার ফোর্সে ‘র’-এর নেটওয়ার্ক শনাক্ত

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে গোপনে ভারতে পালিয়ে যান। তাঁর পালিয়ে যাওয়ার একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। জাতির সামনে এই প্রথম আসে হাসিনার গোপন পলায়নের দৃশ্য।

    এই ভিডিও কে তুলেছেন? কে প্রকাশ করেছেন? এ নিয়েই শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত।

    সূত্র জানায়, কুর্মিটোলা এয়ারবেইসের অফিসার্স মেসের একটি কক্ষের জানালা থেকে ভিডিওটি ধারণ করেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী। সামাজিক মাধ্যমে এটি পোস্ট করেন বিমান বাহিনীর আরেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। দুজনকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

    তদন্তে আরও উঠে আসে বিস্ময়কর তথ্য—এই ভিডিও ট্র্যাক করতে গিয়ে ধরা পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে গড়ে ওঠা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক। মূল অভিযুক্ত স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ, যিনি ‘র’-এর সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করতেন। তাকে ডিজিএফআই ১৪ আগস্ট গ্রেপ্তার করে। তার গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় কমান্ডো ব্যবহৃত অস্ত্র, নগদ টাকা ও ডিভাইস। আদালত তাকে কোর্ট মার্শালের মাধ্যমে ১০ বছরের সাজা দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি।

    এয়ার ইন্টেলিজেন্সের তদন্তে ধরা পড়ে বিমান বাহিনীর উচ্চপর্যায়ের আরও ছয় কর্মকর্তা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্ট। এরা হলেন:
    • এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন
    • এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাঈদ
    • এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক
    • গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক
    • গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম
    • উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদ
    তাদের সবাইকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে আইএসপিআর দাবি করেছে, এসব কর্মকর্তা “স্বাভাবিক” অবসরে গেছেন।

    তদন্তে উঠে এসেছে পুলিশ বিভাগেও ‘র’-এর প্রভাব। ‘পারমানেন্টলি সাসপেন্ড’ করা হয়েছে ৪ পুলিশ কর্মকর্তাকে:
    • ডিএমপির মিরপুর জোনের ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লাহ
    • গুলশান ডিভিশনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম
    • ট্রাফিক এডিসি তানজিল আহমেদ (যাত্রাবাড়ী)
    • এপিবিএন-এর এএসপি মোহাম্মদ রফিকুল ইসলাম
    এদের নেতৃত্বে ছিলেন গুলশান ডিবি জোনের সহকারী কমিশনার ইফতেখার মাহমুদ, যিনি সরাসরি স্কোয়াড্রন লিডার আলতাফের বন্ধু এবং ‘র’-এর স্টেশন মাস্টার হিসেবে কাজ করতেন। তাকেও গ্রেপ্তার করা হয়, যদিও এটি প্রথমে গোপন রাখা হয়।

    সূত্র জানায়, শেখ হাসিনার পলায়নের ভিডিও ধারণ করার পেছনে কৌশল ছিল ভিন্ন—তার পালানোর রুটকে ভিন্নভাবে দেখাতে হেলিকপ্টার পালানের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়, কিন্তু বাস্তবে তিনি সি-১৩০-জে বিমানযোগে সাতক্ষীরা হয়ে দিল্লি যান।
    এই পুরো ঘটনা বাংলাদেশের নিরাপত্তা কাঠামোয় একটি গভীর অনুপ্রবেশের বার্তা দেয়। সামরিক বাহিনীর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার এই নেটওয়ার্কের উপস্থিতি দেশের সার্বভৌমত্বের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.