Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    মাইলস্টোন দুর্ঘটনা: তালিকা ঘিরে ধোঁয়াশা, গুজব নাকি তথ্য গোপন?

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মতামত | শাহ আলম সরকার
    ইনচার্জ, বাংলা ভয়েস

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা ও তালিকা নিয়ে দেশে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।

    আর আমি এখানে স্পষ্টভাবে প্রশ্ন তুলছি—এমন কী অজানা জটিলতা যে এখনো পর্যন্ত একটি পূর্ণাঙ্গ, নিশ্চিত হতাহত তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি? সাধারণভাবে একটা বিষয় খুবই পরিষ্কার—প্রতিটি ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল, কে কোন রোল নম্বরে, কার নাম কী, কার অভিভাবক কে, ফোন নম্বর, ঠিকানা—এসব তথ্য স্কুল কর্তৃপক্ষের হাতেই থাকা কথা।

    আমরা যখন ‘ডিজিটাল বাংলাদেশ’-এর কথা বলি, তখন এসব তথ্য পাওয়ার কথা সেকেন্ডের মধ্যেই।

    তাহলে প্রশ্ন হচ্ছে:
    • কেন এই তালিকা তৈরিতে এত বিলম্ব?
    • কেন অভিভাবকদের অজানা অনিশ্চয়তা  অপেক্ষা করতে হচ্ছে?
    • কেন কেউ কেউ ‘গুম’ বা ‘তথ্য গোপনের’ মতো আশঙ্কা করছেন?

    আমি বলছি—এই প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে।
    এই দুর্ঘটনার পর হতভম্ব পরিবারগুলোর প্রশ্ন খুবই সহজ:
    আমার সন্তান কোথায়? সে বেঁচে আছে কি না? হাসপাতালে, না অন্য কোথাও?
    আর এই সহজ প্রশ্নের জবাব দিতে যদি প্রতিষ্ঠান ব্যর্থ হয়, তাহলে গুজব, ভয় আর রাগ তো ছড়াবেই।

    অনেকেই বলছেন, তালিকা তৈরিতে ধীরগতি, অস্পষ্টতা এবং দায় এড়ানোর মানসিকতা গুজব ও অবিশ্বাসের জন্ম দিচ্ছে।

    আমার প্রশ্ন হলো—স্কুল কর্তৃপক্ষ তালিকা দিতে পারছে না, না দিতে চাইছে না?
    একজন অভিভাবক খুব পরিষ্কার করে বলেছেন:
    “আমার সন্তান কোন ক্লাসে পড়তো, কখন স্কুলে গেছে, তা তো আমি জানি। স্কুলও জানে। তাহলে এত ধোঁয়াশা কেন?”
    বাংলা ভয়েস-এর পক্ষ থেকে আমি বলতে চাই—
    এমন দুর্ঘটনার পর সবচেয়ে প্রয়োজন ছিল সত্য তথ্য আর মানবিক আচরণ।

    আর তা যদি না থাকে, তাহলে শুধু গুজবই নয়, ক্ষোভও তৈরি হবে। কমিটি গঠনের কথা বলা হচ্ছে। কিন্তু সেই কমিটি কত দ্রুত কাজ করছে, কী তথ্য সংগ্রহ করছে, কীভাবে প্রকাশ করবে—সবই এখনো অন্ধকারে।
    বাংলা ভয়েস-এর পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি:
    • সকল তথ্য দ্রুত প্রকাশ করতে হবে।
    • গুজবের সুযোগ যেন না থাকে, সেই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
    • অভিভাবক ও দেশবাসীর প্রশ্নের জবাব এখনই দিতে হবে।

    সত্য লুকিয়ে নয়, সামনে এনে—মানবিক দায়িত্বই এখন সবচেয়ে বড় কর্তব্য।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.