নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের পাথাইলকান্দিতে নদী ভাঙ্গন থেকে স্থানীয় প্রতিষ্ঠান ও গ্রামকে রক্ষা করার জন্যে বলগেট স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল পাঁচটায় দিকে কালিয়াতি উপজেলার এলেঙ্গা পাথাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথাইলকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, পাথাইলকান্দি মাদ্রাসা এবং পাথাইলকান্দি গ্রাম রক্ষায় পাথাইলকান্দি গ্রামবাসী মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে গ্রামবাসী জানান,ঢাকা বিভাগীয় বিএনপির সহ সম্পাদক বেনজির আহমেদ টিটুর নাম ভাঙ্গিয়ে বালু মহল তৈরির চেষ্টা করছে কালিহাতি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হালিমুজ্জামান লিটন,৪নং ওয়ার্ড পৌরসভার যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা আরো জানান, পাথাইলকান্দিতে যে জায়গায় বালুখেকোরা অবৈধভাবে এভাবে বালুঘাট স্থাপনের চেষ্টা করছে সেখানে গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঈদগাহ মাঠ,মাদরাসা রয়েছে, এখানে বালুঘাট স্থাপন হলে এ সব প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ,গ্রামের প্রকৃতি, পরিবেশে বিরুপ প্রভাব পরবে এবং ভবিষ্যতে নদী ভাঙ্গন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, ফলে তারা অস্তিত্বের সংকটে ভুগছেন।
মানববন্ধনে গ্রামের সকল বয়সের নারী,পুরুষ, শিশু স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে গ্রামবাসীরা পুরোগ্রাম বালুখেকো এসব পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে মিছিল করেন এবং এলেঙ্গা বাইপাস এলাকায় গিয়ে আবার গ্রামে ফিরে এসে পাথাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমায়েত হন।


















