সাজ্জাদ বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে রাফতান (৪) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (১৪জুন) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দুধারিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে। রাফতান ওই গ্রামের মো. আবু তালেব হাওলাদারের ছেলে।
সূত্র জানায়, শনিবার দুপুরে আনুমানিক ১টার দিকে রাফতান একা একা গোসল করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তার লা শ উদ্ধার করেন।


















