মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম সংগ্রহের জন্য গাছে উঠে, এরপর অসাবধানতা বশত গাছ থেকে পড়ে গিয়ে নাঈম (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম (১৪) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে নাঈম ছোট। শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম। এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম বলেন, “জাম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনেছি, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।


















