নিজস্ব সংবাদদাতা :
সিরাজগঞ্জের তরুণ রিফাত আবারও খবরের শিরোনামে। কিছুদিন আগেই তিনি পায়ে হেঁটে ৫৪.৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নজর কেড়েছিলেন সবার। এবার তার নতুন লক্ষ্য—সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ৬০ কিলোমিটার পথ পায়ে হেঁটে হাইকিং করা।
এই হাইকিং শুরু হবে ঈদের সপ্তাহে, আর তার সঙ্গে থাকবেন আরও দুইজন সঙ্গী। কিন্তু এটিই রিফাতের গন্তব্য নয়। তিনি স্বপ্ন দেখছেন সারা বাংলাদেশ পায়ে হেঁটে ঘোরা এবং একদিন মাউন্ট এভারেস্ট জয় করার।
বিশেষ বিষয় হলো এই কাজগুলো তিনি করছেন ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও। পড়াশোনা, বাসার নানা দায়িত্ব, সেচ্ছাসেবী কর্মকাণ্ড এবং ব্যবসা সবকিছু সামলেও তিনি সময় বের করছেন নিজেকে শারীরিক ও মানসিকভাবে গড়ার জন্য।
রিফাত বলেন, “আমি শুধু হাঁটছি না, আমি নিজেকে গড়ে তুলছি। নিজের সীমা টপকে দেখতে চাই কত দূর যাওয়া যায়। আমি বিশ্বাস করি, মন ও শরীর একসঙ্গে চাইলে সবকিছু সম্ভব।”
এই তরুণের এমন দৃষ্টান্ত শুধু অনুপ্রেরণা নয়, বরং একটা বার্তা—ইচ্ছা থাকলে, সময়ের অভাব কোনো বাধা নয়।
বাংলা ভয়েস পরিবারের পক্ষ থেকে রিফাত ও তার সঙ্গীদের জন্য রইল শুভকামনা। হয়তো একদিন সত্যিই দেখা যাবে বাংলাদেশের এই তরুণকে মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে!


















