মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত হাতেম আলী পল্লী চিকিৎসক ছিলেন। তিনি এলাকার মো. ছাফের আলীর ছেলে।
আজ বুধবার (১৪ মে) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালের আকাশ ছিল ঘন মেঘে আচ্ছন্ন। সেই সঙ্গে বৃষ্টিও পড়ছিল। বৃষ্টিতে ভিজে নিজ জমিতে ধান কাটতে যান হাতেম আলী।
এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনা স্হলে মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. মদিনা আলী জানান, ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে ঘটনা স্হলে হাতেম আলীর মৃত্যু হয়।


















