মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে ফেসবুক পোস্টে আল্লাহ ও নবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে আব্দুল হান্নান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হান্নান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, আব্দুল হান্নান তার ফেসবুক পোস্টে আল্লাহ ও নবী (সা.)কে নিয়ে বির্তকিত মন্তব্য করে আট মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দিলেঔ স্থানীয় মানুষজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান । খবর পেয়ে পুলিশ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ধর্ম অবমাননার অভিযোগে আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।


















