মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে চলতি বোরো মৌসুমে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।
সুত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩৯৩৯ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মে.টন চাল সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ বাবু, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবার রহমান সহিরুজ্জামান সাজু প্রমুখ।


















