সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠির নলছিটি উপজেলায় সাইদুল হাওলাদার (৩৫) এর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ধারনা করা হচ্ছে আত্মহত্যা।
শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার মালিপুর গ্রামের (খাড়া ভাগ) এলাকা দিয়ে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইদুল ওই গ্রামের রব হাওলাদার এর ছেলে।
স্থানীয়রা জানান, সাইদুল ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, এই কলহের জেরেই নিজ বসতঘরে তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


















