মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুরে খেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাজ-মজুরি-জমি-অধিকার-ইনসাফ চাই,পল্লী রেশন চালু কর করতে হবে” স্লোগানকে ধারণ করে এই সম্মেলনের আয়োজন করে খেতমজুর সমিতি।
শনিবার (১৯ এপ্রিল) সকালে জেলার উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সম্মেলনে কমরেড দেলোয়ার হোসেনকে সভাপতি বিশ্বজিৎ সিং বাপ্পাকে সাধারণ সম্পাদক করে নবনির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট খেতমজুর সমিতির কমিটি ঘোষণা করা হয়।
এরপর একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উলিপুর জিরোপয়েন্টে এসে নবনির্বাচিত সভাপতি কমরেড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা সভাপতি উপেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সিপিবি নেতা নুর মোহাম্মদ আনছার প্রমুখ।
এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কৃষি জমির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে দ্রুত পল্লী রেশন চালুর দাবি জানান তারা।


















