মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় ঘটনায় ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীকে (৪৮) আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোলায়মান আলী নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার মামলায় গ্রেফতার করে আজ দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


















