মোঃ সুমন বাপ্পি, কামারখন্দ সংবাদদাতা :
রাজশাহী বিভাগ এর অন্য তম জেলা সিরাজগঞ্জের Adventure Root squad টিম এর তিন জন তারুণ্য গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) পুরো বাংলাদেশ কে পায়ে হেটে দেখার জন্য ভোর থেকে রওনা শুরু করেন ৪০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে।
শাহজাদপুর থেকে শুরু এবং শেষ গন্তব্য চাটমোহর সরকারি কলেজ, পাবনা।
অভিযানে উপস্থিতি ছিলো রিফাত হাসান,শুভ আহমেদ ও সুমন হাসান।
সকাল ৭:১৬ থেকে বিকেল ৫:২০ দীর্ঘ ১০ ঘন্টা,পায়ে হাঁটার পর তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়।
এবিষয়ে বাংলা ভয়েস এর সংবাদদাতার কাছে রিফাত জানায়, আজকের এরকম অভিযান ১ম,মানুষ যেখানে সেখানে চিপস বা চকলেট খেয়ে খোসা ফেলে দেয় এবং প্রতিনিয়ত দেশকে অপরিষ্কার করে যাচ্ছে এজন্য আমরা মানুষ কে সচেতন করতিছি এবং প্রত্যেক দোকানদার যেন দোকানে ঝুরি রাখেন তার বার্তাও দিচ্ছি। এবং আমরা পায়ে হেটে পুরো বাংলাদেশ কে দেখবো এবং দেশের বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ এবং তাদের বৈচিত্র্য দেখার জন্য ই এই উদ্যােগ।
আর এর আগেও আমরা ১৩ কিলোমিটার পথ পায়ে হেটে অতিক্রম করেছি দোয়া রাখবেন শুধু ৪০ কিলোমিটার নয়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেন এই পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা পৌঁছে দিতে পারি। হাটি হাটি পা পা করে আমরা যাচ্ছি এগিয়ে,পরিচ্ছন্ন বার্তা পৌঁছে দিচ্ছি সকলকে।


















