মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে রাস্তা পারাপারের সময় ছেলের ট্রাক্টরের চাকায় মায়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের উত্তর রমনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত মমতাজ বেগম (৪৫) ওই এলাকার নান্টু মিয়ার স্ত্রী। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটির চালক ছিলেন, মমিনুল ইসলাম (২৮) নিহত মমতাজ বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মমতাজ বেগম ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় চালক মমিনুলের বালুভর্তি টাক্টরের চাকায় পিষ্ট হন তিনি।গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং তারা অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
চিলমারী মডেল থানার ওসি মোশাহেদ বলেন, এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















