মো. সোহাগ হোসেন, বেনাপোল (যশোর) সংবাদদাতা :
যশোরের বেনাপোলে এক কেজি মাদকদ্রব্য গাঁজা ও বহনের কাজে ব্যবহৃত একটি মটরভ্যানসহ জিল্লুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) গভীর রাতে বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পৌরসভার দুর্গাপুরে এলাকায় অভিযান চালিয়ে এক কেজি মাদকদ্রব্য গাজাঁসহ তাকে হাতেনাতে আটক করেন। এ সময় মাদকদ্রব্য মাদকদ্রব্য গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি মোটরভ্যানও জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে, এবং জব্দকৃত মাদক ও আসামিকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


















