মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে প্রলোভনে দেখিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করেছে স্থানীয় যুবক। এ সময় অভিযুক্ত ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাছ দেওয়ার কথা বলে ভুট্টা ক্ষেতে পঞ্চাশোর্ধ্ব মানসিক প্রতিবন্ধী এক নারীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)।
এদিকে এলাকার পঞ্চাশোর্ধ্ব মানসিক প্রতিবন্ধী এক নারীকে মাছ দেওয়ার কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)।
বিষয়টি জানতে পেরে ধর্ষক বাবর আলীকে আটক করে গাছের সাথে বেঁধে পুলিশে খবর দেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীর ভাই বলেন, ‘আমার বোন জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। এ কারণে তার বিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাদের বাড়ির পাশে একটি বিল আছে। সেখানে প্রতিদিন জেলেরা মাছ ধরে। তার বোন মাঝে মধ্যে গেলে তারা মাছ দেয়। মঙ্গলবার সকালেও একইভাবে মাছের জন্য গিয়েছিল।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান।


















