সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠির রাজাপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে বাঘড়ি বাজারে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (রাজাপুর সার্কেল) শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শন তদন্ত আব্দুল মালেক।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর থানার পরিদর্শন তদন্ত আব্দুল মালেক। এ ছাড়া সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবিরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় সমাজের অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন পুলিশ কর্মকর্তাবৃন্দ।


















