নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠান লেভেল দক্ষ প্রতিযোগীতা ২০২৫ উদযাপন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কারিগরী শিক্ষা অধিদপ্তরের এটাষ্ট অফিসার মোঃ মাহবুব হোসেন ও বিশেষ অতিথি ছিলেন আইডিইবি টাঙ্গাইল শাখার সাধারন সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ খ,ম, রওশন হাবিব।
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী জাহিদ রানা। এছাড়াও সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল।


















