সেলিম উদ্দিন, নবীগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার বেগম জাহানারা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্য রাখেন, ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে’র পরিচালক মোঃ বুলবুল আহমেদ ও আশিদুল ইসলাম চৌধুরী।
এর আগে প্রতিযোগিতায় ২শ মিটার দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড় এবং বালিশ খেলা, চোখ বেঁধে পাতিল ভাঙ্গাসহ মোট ১৮ টি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার সুহেল আহমেদ, আল আরাফাত লাইব্রেরী’র প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোঃ মজিবুর রহমান ভূইয়া, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাহবুবুর রহমান, বিশিষ্ট সালিশ বিচারক মির্জা আলী আজম রায়হান, জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন।
অভিভাবক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. তৌফিক আলী সরদার, মাওলানা জিতু মিয়া, শাহ নূর মিয়া, জাকারিয়া আহমদ।
বেগম জাহানারা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, পারভীন বেগম, সেজি বেগম, খাদিজা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি শাহ মোঃ ফরিদুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সবাইকে সান্তনা পুরষ্কার প্রদান করা হয়।
ক্রীড়ানুষ্ঠানের সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন। শেষে সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।


















