সাদিয়া ইসলাম, ঘাটাইল সংবাদদাতা :
টাঙ্গাইলের ঘাটাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা ও ড. ইউসুফ খানের Let’s Move গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় ঘাটাইল উপজেলা মিলনায়তনে ঘাটাইল সাহিত্য পরিষদের উদ্যোগে ও সাহিত্যকণ্ঠ ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের চেয়ারপার্সন বিশিষ্ট প্রাবন্ধিক ড. ইউসুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার সহকারী সম্পাদক কবি-কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী , সোনালী ব্যাংকের সাবেক জি.এম লেখক আহমেদ সবুর, এস নব উদ্দীপন সংঘের নির্বাহী পরিচালক মো. এনায়েত করিম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও সংস্কৃতিজন খায়রুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সময়ের সাহিত্যিকণ্ঠ পত্রিকার সম্পাদক ও ঘাটাইল সাহিত্য পরিষদের নির্বাহী পরিচালক কবি আযাদ কামাল।
সভাপতিত্ব করেন ঘাটাইল সাহিত্য পরিষদের সভাপতি ও প্রত্যয় সম্পাদক কবি ফেরদৌস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটাইল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল।


















