বাংলা ভয়েস ডেস্ক :
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার তেলিহাটি ইউনিনের টেপির বাড়ি গ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাবেক এমপি চয়ন ইসলাম টেপির বাড়ি গ্রামের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পুলিশ শ্রীপুর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বলেন, চয়ন ইসলাম প্রায় দুই মাস ধরে টেপির বাড়ি গ্রামের টেডন বাড়িতে আত্মগোপনে ছিলেন।


















